1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

প্রথম স্ত্রীকে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা, ৫ লাখ টাকা জরিমানা দিয়ে রক্ষা ছাত্রদল নেতার

নেত্রকোনা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি: প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন নেত্রকোনার মদন উপজেলার এক ছাত্রদল নেতা। স্থানীয় সালিসে ৫ লাখ টাকা জরিমানা পরিশোধের পর পরিস্থিতি থেকে মুক্তি পান তিনি।

ঘটনাটি শুক্রবার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোনাকান্দা গ্রামে ঘটে। অভিযুক্ত সাব্বির আহমেদ সাদান মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বাঘমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, সাব্বির আহমেদ সাদান ২০২২ সালে প্রতিবেশী ধনাই মিয়ার মেয়ে আয়মনা আক্তারকে গোপনে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, সেই বিয়ের বিষয়টি গোপন রেখে তিনি পরে পাইকুরা ইউনিয়নের কৃষকদল নেতা শাজাহান মিয়ার মেয়েকে বিয়ে করতে যান।

শুক্রবার বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছালে প্রথম স্ত্রীর পরিবারের পক্ষ থেকে পূর্বের বিয়ের তথ্য জানানো হয়। বিষয়টি জানাজানি হলে কনেপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কয়েক দফা আলোচনার পর স্থানীয়ভাবে ৫ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হলে তা পরিশোধ করে তিনি সেখান থেকে চলে যান।

এদিকে আয়মনা আক্তারের পরিবারের অভিযোগ, পরদিন শনিবার সাদানের সমর্থকরা তাদের বাড়িতে হামলা চালায়। এতে আয়মনার বড় বোন সুমনা আক্তার আহত হন। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কনের বাবা শাহাজান মিয়া বলেন, “ছেলের আগের বিয়ের বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি জানার পর বিয়ে আর এগোয়নি।”

অভিযুক্তের বাবা আসাদুজ্জামান আজাদ দাবি করেন, তিনি ছেলের পূর্বের বিয়ের বিষয়ে অবগত ছিলেন না।

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট