1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ: ঐতিহাসিক আলতাব আলী পার্কে শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

লন্ডন, যুক্তরাজ্য: আলহামদুলিল্লাহ, অক্সফোর্ড ইউনিয়নের (Oxford Union) বিশেষ আমন্ত্রণে যুক্তরাজ্যে নিরাপদে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

হীথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ‘এনসিপি ইউকে অ্যালায়েন্স’-এর বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা আন্তরিক অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

ঐতিহাসিক আলতাব আলী পার্কে শ্রদ্ধা নিবেদন

যুক্তরাজ্যে পৌঁছানোর পর সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক পরিদর্শন করেন। সেখানে তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনের বীর শহীদ আলতাব আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

শহীদ আলতাব আলী: বর্ণবাদবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় প্রতীক ১৯৭৮ সালের ৪ মে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় বর্ণবাদী সন্ত্রাসীদের নির্মম হামলায় বাংলাদেশি তরুণ পোশাকশ্রমিক আলতাব আলী নিহত হন। তাঁর এই মর্মান্তিক আত্মত্যাগ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি সমাজকে বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে উদ্বুদ্ধ করেছিল, যা পরবর্তীতে সেখানে একটি ঐতিহাসিক সামাজিক জাগরণের সূচনা ঘটায়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ জানান, সফরকালে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনেও সংবর্ধিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট