মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৈশাতুয়া ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারির সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, উপজেলা সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, মৈশাতুয়া ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা মুজাম্মেল হক ও মাস্টার জসিম উদ্দিন, সাবেক ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ, সাবেক শিবির নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা জাকিরুল্লাহ, মিজানুর রহমান স্বপন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নুরুল আমিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতৃবৃন্দ।
সভায় আগামী স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম, নির্বাচনী প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।