চট্টগ্রাম প্রতিনিধি: আগামী ১৩ জুনের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশকে সফল ও বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ভুজপুর থানা শাখা।
থানার অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা সাধারণ মানুষের মাঝে পোস্টার ও লিফলেট বিতরণ করেন।
ভুজপুর থানার দায়িত্বশীলদের নেতৃত্বে একযোগে বিভিন্ন স্কোয়াডে বিভক্ত হয়ে এই গণসংযোগ চালানো হয়। প্রচারণার অংশ হিসেবে—
বাগানবাজার
হেয়াকো
দাঁতমারা
নারায়ণহাট
ভুজপুর সদর
হারুয়ালছড়িসহ
থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট তুলে দেওয়া হয় এবং ১৩ তারিখের সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়।
লিফলেট ও পোস্টার বিতরণকালে ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে থানা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মাওলানা জাহাঙ্গীর আলম
আবু তাহের
মাস্টার আবদুর রহিম
মাস্টার জাহাঙ্গীর আলম
ডাঃ আবদুল জলিল
মাস্টার জসিম উদ্দিন খান
মোস্তফা আমিন মানিক
মঈন চৌধুরী
মাওলানা আবদুচ ছামাদ
মাওলানা আবু ইউসুফ
এবিএম ছিদ্দিক
হাসান সামছুদ্দিন
নাজমুল হক নাহিদসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দের বক্তব্য: > গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশকে সফল করতে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। তারা যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।