ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১০ জুন) রাতে স্থানীয় একটি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করার আহ্বান জানান এবং ইউনিট দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফকীহ মুফতি মাওলানা মহিউদ্দিন।
ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইন-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাহফুজুর রহমান-এর চমৎকার পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন:
মোতাছিম বিল্লাহ (আমীর, ওয়ারী পূর্ব থানা)
জাহাঙ্গীর হোসেন (থানা কর্মপরিষদ সদস্য)
আব্দুল লতিফ (থানা কর্মপরিষদ সদস্য)
কাজী নুরুল ইসলাম (থানা কর্মপরিষদ সদস্য)
হাবিবুর রহমান (থানা কর্মপরিষদ সদস্য)
সমাবেশে থানার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।