

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩০/৪০ সশস্ত্র মুখোশধারী বসতবাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর লুটপাট চালায়। সরে জমিনে গিয়ে দেখা যায় বাতাবাড়িয়া গ্রামের হায়দারের ছেলে প্রবাসী বাবুর বসত ঘর ভাঙচুর করে এবং ৯ হাজার দেরহাম নগদ ২৫০০০ টাকা ২টি মোবাইল স্বর্ণ অলংকার নিয়ে যায়। এ ছাড়া ও দফদার বাড়ির জসিম উদ্দিনের ওষুধ ও বিকাশ দোকানে হামলা করে নগদ টাকা নিয়ে যায়। এবং মুসলে উদ্দীন ও জসীমউদ্দীনের বসতবাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন আমরা অনেকে তখন এশার নামাজের জন্য মসজিদে ছিলাম। প্রত্যক্ষদর্শীরা বলেন হঠাৎ করে মুখোশ পরিহিত ৩০/৪০ জনের একটি সশস্ত্র দল বিভিন্ন দোকানপাট, বসতবাড়িতে হামলা করে বসে এবং ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালায়। এসময় গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। তারা বলেন মুখোশধারী হওয়ায় হামলাকারীদের চেনা সম্ভব হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাবু এবং জসিম ও মোসলে উদ্দিনের সাথে কথা বললে তারা বলেন আমরা কাউকে চিনতে পারিনি সকলেই মুখোশ পরিহিত ছিল। আমরা প্রশাসন ও এমপি মহোদয়ের কাছে এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করছি। রাতেই মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এলাকায় ক্ষোভ ও আতংক বিরাজ করছে।