1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক শিশুকে ব/লাৎ/কারের চাঞ্চল্যকর ও জঘন্য ঘটনার মূল অভিযুক্ত আব্দুল সুকুর বকুলকে (বৃদ্ধ) সিলেট থেকে আটক করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে এবং ভুক্তভোগী শিশুকে লোকচক্ষুর অন্তরালে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে সিলেটে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। ক্ষুব্ধ জনতার সহায়তায় গভীর রাতে সিলেট থেকে বকুল এবং তার এক সহযোগীকে আটক করে পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, এই ঘৃণ্য অপরাধ ধামাচাপা দেওয়া এবং এর পেছনে একটি বড় প্রভাবশালী চক্র জড়িত রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর এলাকার বাসিন্দা আব্দুল সুকুর বকুল ওই শিশুকে ব/লাৎকার করে। নির্মম এই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে বকুলের পক্ষে একটি বড় চক্র মাঠে নামে। ভুক্তভোগী শিশু ও তার পরিবারকে মামলা ও লোকলজ্জার ভয়সহ নানাভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিল এই চক্রটি। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে এবং ওই চক্রের সহায়তায় শিশুটিকে অন্যত্র সরিয়ে ফেলার গোপন উদ্দেশ্যে বকুল সিলেটে গিয়ে আত্মগোপন করে।
অভিযুক্তের পালিয়ে যাওয়ার খবর পেয়ে দমে যায়নি ভুক্তভোগীর পরিবার। পরিবারের মাধ্যমে তথ্য পেয়ে সিলেটের স্থানীয় সচেতন জনতা শাহপরান থানা এলাকায় অভিযুক্ত আব্দুল সুকুর বকুল এবং তার অপরাধের সহযোগী হিসেবে সন্দেহভাজন আরও একজনকে অবরুদ্ধ করে ফেলে।
বুধবার গভীর রাত ১টার দিকে এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শাহপরান থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্ত বকুলসহ দুইজনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।
শাহপরান থানা পুলিশ জানিয়েছে, “খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আব্দুল সুকুর বকুলসহ দুইজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। মৌলভীবাজারের বড়লেখা থানার সাথে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।”
এই জঘন্য ঘটনার পর মৌলভীবাজারের বড়লেখা ও সুজানগর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে আব্দুল সুকুর বকুল এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী সেই বড় চক্রটির সকল সদস্যকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট