1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে মা–বাবা ও তাঁদের আট মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এই তিনজন হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তাঁর স্ত্রী ইশা দাস (২৫) ও তাঁদের আট মাসের শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাটবাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালিপ্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল বিকেলে ওই বাসায় আসেন আত্মীয় চিন্ময় দাসের পরিবার। রাতে খাবার খেয়ে চিন্ময় তাঁর পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। মধ্যরাতে চিন্ময় ও তাঁর স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে দিবাগত রাত তিনটার দিকে মিষ্টি বাড়ৈ সদর মডেল থানার পুলিশকে কল করেন। পুলিশ ওই বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই ফ্ল্যাটের পাশের রুমে একা ছিলেন প্রবাসীর স্ত্রী মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, চিন্ময় প্রথমে তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। এ সময় তাদের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট