1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় নুর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রংপুরের পীরগাছা উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার ভোরে মহানগরীর মাহিগঞ্জ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম।

গ্রেপ্তার নুর আলম পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।ওসি মাইদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় নুর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে আদালতে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট