1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রভাবশালী আলেম ও রাজনীতিবিদ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিসকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার সকালে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলার উসমানখেল থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল প্রায় ৮টা ১০ মিনিটে চারসাদ্দার উসমানখেল থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাত সন্ত্রাসী এসে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিসে গাড়িতে নির্বিচারে গুলি চালায়। ঘটনার পরপরই মাওলানা ইদরিস এবং আহত দুই কনস্টেবলকে হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই ওই আলেম মারা যান এবং আহত কনস্টেবলরা বর্তমানে চারসাদ্দার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। হামলাকারীরা হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে মাওলানা মুহাম্মদ ইদরিসকে হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে রাষ্ট্রপতি শহীদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর মর্যাদা বৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

একইভাবে প্রধানমন্ত্রী শাহবাজও মাওলানা মুহাম্মদ ইদরিসের শাহাদাতবরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানান এবং মরহুমের আত্মার জন্য দোয়া করেন।

মাওলানা মুহাম্মদ ইদরিস ১৯৬১ সালে চরসাদ্দা জেলার তরঙ্গজাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাকিম মাওলানা আবদুল হক ছিলেন ওই সময়ের একজন সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব। স্থানীয়দের কাছে তিনি ‘মুনাজির-ই-ইসলাম’ নামে পরিচিত ছিলেন।

তার দাদা ছিলেন মুফতি শাহজাদা ছিলেন দারুল উলূম দেওবন্দে পড়া একজন বিজ্ঞ আলেম।  শিক্ষা সমাপ্ত করে মাওলানা ইদরিস জামিয়া নোমানিয়াতে শিক্ষকতা শুরু করেন। আমৃত্যু সেখানে তিনি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি চরসাদ্দা জেলার জমিয়তে উলামায়ে ইসলামের আমির ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট