1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

মনোহরগঞ্জে ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের শর্ত; খাল খনন ও পুনঃখনন এবং খালের উভয় পাড়ে বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৩ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই এলাকা মানিকমুড়া থেকেন নদনা’ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, মানিক মুড়া থেকে নদনা পর্যন্ত বিস্তৃত এই ১৩ কিলোমিটার খালের পুনঃখনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৩১৭ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন ৭৭৩ জন শ্রমিক এই উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশের উন্নয়নে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আজকের এই খাল খনন কার্যক্রম প্রমাণ করে যে বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। এই খালটি খননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বেড়ে যাবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।” তিনি স্থানীয় জনগণকে এই উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান এবং পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালগুলোও পুনঃখনন করা হবে বলে আশ্বস্ত করেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহমেদ উল্ল্যাহ সবুজ, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
খালটি প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ এবং ১৫ ফুট থেকে কোথাও কোথাও ৩৫ ফুট প্রশস্তে খনন কাজে প্রতিদিন ৭৭৩ জন শ্রমিক ৫ শত টাকা পারিশ্রমিকে ৪০ দিনের কর্মসূচির আওতায় সম্পন্ন করা হবে।
ইজিপি কর্মসূচির আওতায় এবং দুর্যোগ‍ ব‍্যবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়  মনোহরগঞ্জ কার্যালয়ের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট