1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শাহরাস্তিতে ৭১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) ফারুক আহাম্মদসহ একটি চৌকস পুলিশ টিম গত ২৩ মার্চ ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে।

অভিযানটি শাহরাস্তি পৌরসভার ছিকুটিয়া এলাকার বড় বাড়ির সামনে পাকা সড়কে পরিচালিত হয়। এসময় কিশোর মজুমদার (৩০), পিতা—জয়দেব মজুমদার, সাং—ছিকুটিয়া (বড় বাড়ি), থানা—শাহরাস্তি, জেলা—চাঁদপুরকে তার নিজ হেফাজত থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে পলাতক দুই মাদক ব্যবসায়ী—তাজুল ইসলাম (৩৫) ও সুজন সর্দারের কাছ থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-২১, জি আর নং-৬০, তারিখ: ২৩ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট