কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
প্রকাশিত:
বুধবার, ৪ মার্চ, ২০২৬
১৮
বার পড়া হয়েছে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা বদরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি উছমান গনি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আহমেদ শফি, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমানুল ইসলাম, বড়খাপন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এ কে এম ওবায়দুল্লাহ এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।