1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বক্তব্যে জামায়াতের নিন্দা সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি শপথের দরকার নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী ফজরের নামাজের পরই সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে : উত্তরায় দম্পতিকে অচেতন করে বাসায় লুট মামা মন্ত্রী, ভাগ্নে প্রতিমন্ত্রী

সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে জাতির আবেগ, ইতিহাস ও সংস্কৃতির বিষয়টি সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একুশ আমাদের অহংকার। ছাত্র গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হলো জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া। সেই চিন্তা থেকেই এবারের একুশে ফেব্রুয়ারি আরও বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করি। এটিকে শুধু ধারণ নয়, লালন করাও আমাদের দায়িত্ব। জাতীয় জীবনের ইতিহাসের সবচেয়ে প্রারম্ভিক ও গুরুত্বপূর্ণ ঘটনা ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। এখান থেকেই স্বাধীনতার বীজ বপন শুরু হয়েছে। এই ইতিহাসকে আরও মহিমান্বিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের একটি বড় প্রত্যাশা হচ্ছে জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে যথাযথ সম্মান দেওয়া। সেই প্রত্যাশাকে সামনে রেখে একুশকে মর্যাদাবান করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সব জাতীয় দিবস ও কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, একুশ কেবল একটি দিবস নয়, এটি জাতির চেতনার মূল ভিত্তি। এই চেতনা থেকেই আগামীতেও জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে সমুন্নত রাখার অঙ্গীকার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট