1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নবনির্বাচিত সংসদ সদস‍্য আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস‍্য মো. আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। তারা বলছেন, দলের দুর্দিনে হালধরা একজন যোগ্য ব‍্যক্তি হিসেবে আবুল কালাম মন্ত্রী হওয়ার যোগ‍্যতা রাখেন।

এদিকে, দলীয় নেতাকর্মীরা বলছেন, প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, শিল্পপতি মো. আবুল কালাম কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে ভোটের মাঠে লড়ে ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে বাজিমাত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। জামায়াত প্রার্থীকে ৫১ হাজার ৪৭ ভোটে পরাজিত করে বিএনপি প্রার্থী আবুল কালাম জয়লাভ করেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫জন। নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ১১ হাজার ৮০টি। ভোটের হার ৬৫ দশমিক শূন্য ১ শতাংশ।

লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মনির আহমেদ বলেন, ১৯৯১ ও ২০০১ সালে কুমিল্লা-৯ আসনটিতে জয় পেয়েছিল বিএনপি। দুই দশক ধরে আওয়ামী লীগের একতরফা নির্বাচনের মাধ‍্যমে দখলে থাকা আসনটি পুনরুদ্ধার করেছেন বিএনপি প্রার্থী মো. আবুল কালাম। তার এই বিজয়ে উদ্ভাসিত এ আসনের ভোটার ও সাধারণ মানুষ।

তিনি বলেন, মো. আবুল কালাম একজন স্বচ্ছ-পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর রাজনীতিতে ত্যাগের পথটা অনেক দীর্ঘ ছিল। এবার প্রথম বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছেন। সাধারন মানুষ এবং আমরা দলের সবাই তাঁকে স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়লাভ করিয়েছি। আমরা লাকসাম ও মনোহরগঞ্জবাসী এ আসনের সংসদ সদস‍্য মো. আবুল কালামকে মন্ত্রী করার জন‍্য দলের চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবী জানাচ্ছি।

লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু বলেন, লাকসাম-মনোহরগঞ্জের মানুষ একজন সৎ জনপ্রতিনিধি পেয়েছে। এই জনপদের মানুষের কল্যাণে আবুল কালাম একজন সজ্জন ব্যক্তি। ২৬ বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো তিনি মনোনয়ন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

২৬ বছরের রাজনীতিতে তিনি বহুবার মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। বিগত সরকারের আমলে বিএনপির উপর দমন নিপীড়নের সময় তিনি সর্বদা নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘ ২০ বছর পর আবারও জনগণের প্রত‍্যক্ষ ভোটে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমরা লাকসাম মনোহরগঞ্জবাসী দলের দুর্দিনে হাল ধরা বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, শিল্পপতি মো. আবুল কালামকে বাংলাদেশের মন্ত্রী হিসেবে দেখতে চাই। দলের চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস‍্য মো. আবুল কালামকে মন্ত্রী করার দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট