1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার উপরোপে নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

মনোহরগঞ্জে ধানের শীষের স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা সংবাদদাতা: 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা: 
ধানের শীষের স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার জন্য স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা শুক্রবার দুপুর ১২টায় উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের রাজাপুর গ্রামে গেলে রহমত উল্লাহর নেতৃত্বে আলআমিন, হিরন, খোকন, বিল্লাল, ইয়ামিন, সোলেমান, কাউসারসহ একদল যুবক ধানের শীষের স্লোগান দিয়ে অতর্কিত হামলা করে। হামলায় রতন, তানভীর, মহসিন, রফিকুল ইসলামসহ সামিরা আজিম দোলার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, আমরা নির্বাচনী প্রচরণায় গেলে প্রতিপক্ষের লোকজন আমার নেতাকর্মীদের উপর হামলা করে তাদের আহত করে। তিনি আরো বলেন আমি বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলাম, দল আমাকে মনোনয়ন দেয়নি। আমার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। প্রার্থী হওয়ার পর থেকেই আমি এবং আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। আজ সশস্ত্র হামলা করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। আশাকরি পুলিশ তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট