1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

একটি দল ৪৫ জন চোরকে সংসদে ঢুকাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে সংসদে গিয়ে মানুষ চুরি করতো, সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতো। আর এবার দেখলাম একটা দল ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১০ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে। অনেকেই বলছে, বাড়ি থেকে নাকি ব্যালট ছাপিয়ে নিয়ে আসবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে? এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই, এই তরুণ প্রজন্ম হাসিনার কামান-পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই।

তিনি আরও বলেন, এখন যদি কেউ মনে করে অপার সম্ভাবনাময় এই তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, কিংবা পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে অবস্থান করছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আগামী ১২ জানুয়ারি আপনারা যারা আছেন প্রত্যেকে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়বেন। আপনারা সবাই ভোট দিতে যাবেন। ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন। কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ নেতাদের হাতে ভোটকেন্দ্র দখল দিতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমার ভাইয়েরা, সকালবেলায় ভোটকেন্দ্রে চলে যাবেন। আপনাদের যারা ভয় দেখাতে আসে, তারা মূলত ভয় পেয়ে গেছে, এই কারণেই আপনাদের ভয় দেখাতে আসে।

ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের মায়েদের নিয়ে ভোটকেন্দ্রগুলোতে পাহারা দেব। আমাদের ভোট এবার অবশ্যই আমরা দেব। কেউ যদি আমাদের বিরুদ্ধেও ভোট দিতে চায়, সে যেন নিরাপদে ভোট দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করবো।

তিনি বলেন, প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মকে ব্যবহার করে শাসকগোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্তমাখা ক্ষমতা, রক্তমাখা গদি এই শাসকগোষ্ঠীর অনেক পছন্দ। আমরা এখন থেকে পলিসি নির্ধারণে অংশগ্রহণ করবো।

বাউফল পাবলিক মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম সাঈদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট