1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শনের লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।

এর আগে হাতিয়া উপজেলা সদরে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদকে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট