1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪ অবিলম্বে চাঁদাবাজি বন্ধ না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব —ডা. শফিকুর রহমান ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. ফরিদুল হুদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের পুনিয়াউটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মরহুমের ছেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মোমিনুল হক, সহ সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আরমান উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, মরহুমের ছেলে পিজি হাসপাতালের একাউন্টস ডিপার্টমেন্টের এডিশনাল ডাইরেক্টর বদরুল হুদা পল্লব।

পরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. ফরিদুল হুদার ২৭তম মৃত্যু দিবসে রুহের মাগফেরাত কামনা করে মাওলানা মনির হোসেন দোয়া পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট