প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১:০৭ পি.এম
দেখবোনা খাটো করে –আলমগীর হোসেন
'২৪ সম্ভব হয়েছে '৭১ হয়েছে বলে
তাই '৭১ কে খাটো করে
'২৪ কে মাথায় তুলতে পারিনা
কারণ '৭১ দিয়েছে
আমাদেরকে আলাদা আইডেন্টিটি।
তাই বলবো কথা একটাই
'৭১ বলি আর '২৪ বলি
কোনোটাকেই খাটো করে দেখা উচিত না।
কারণ দুটোর প্রেক্ষাপট ছিলো ভিন্ন
কিন্তু লক্ষ্য ছিলো একই
মুক্তি চাই মুক্তি
অপশাসন ও ফ্যাসিবাদ হতে।
আমরা বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি
তাই বাংলাদেশের ভালোর জন্য
করতে হবে সবকিছু।
তবে আবেগ দিয়ে নয়
দেখতে হবে অবশ্যই বিবেক দিয়ে
যাতে '৭১ কিংবা '২৪ কে
খাটো করা না হয় কোনো ভাবে।
রাখতে হবে মনে সদা
ইট মারলে পাটকেলটি খেতে হয়।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত