1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কুমিল্লার মনোহরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। শুক্রবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনি, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ বিএনপির সহ সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রদল সমর্থিত সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ সুলতান খোকন, এসএম মনসুর, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ। উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীপ্রমুখ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট