1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত।

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্ভূত পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি উত্তেজনা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। শুক্রবার এ কথা জানিয়েছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। এ সময় তিনি বর্তমান পরিস্থিতি অত্যন্ত সাবধানতার সাথে মোকাবিলার ওপর জোর দেন।
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার পর সেই উত্তেজনার পারদ আরও চড়ছে।
চলমান অস্থিরতায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে শশী থারুর বাংলাদেশের জনগণ ও সরকারকে দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
এই কংগ্রেস নেতা জানান, চলমান সংকট কাটাতে বাংলাদেশের সাথে সরাসরি সংলাপে বসতে চায় ভারত। তিনি আরও বলেন, ভিসা সেন্টার অভিমুখী বিক্ষোভ কর্মসূচির কারণে ভারতে যেতে ইচ্ছুক সাধারণ বাংলাদেশিরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক।
এর আগে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য একাত্তরের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির আশঙ্কা, কৌশলগত কোনো ভুল হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এ নিয়ে ভারত সরকারকে একাধিক সুপারিশও করেছে কমিটি।
ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি দাবি করেছে, তাঁকে কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট