1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

বিজয় দিবস উপলক্ষে লাকসামের বাতাখালী হাফেজিয়া মাদরাসায় ইসলামী জিনিয়াস প্রতিযোগিতা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার লাকসামের ঐতিহ্যবাহী বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী জিনিয়াস প্রতিযোগিতা ২০২৫ আগামী ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা সহ ৭টি বিশেষ পুরস্কার বিজয়ীদের মাঝে প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের সর্বচ্চ বয়সসীমা ১৬ বছর। কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত এই তিনটি বিষয়ে পারদর্শী বা অলরাউন্ডারদের জন্য এই প্রতিযোগিতা উম্মুক্ত।

১৫ ডিসেম্বরের মধ্যে ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমাদানের মাধ্যমে দেশের যেকোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় করতে পারবেন। সরাসরি ০১৭৯৯৯৪৯৪৬৫ নাম্বারে যোগাযোগ অথবা মাদরাসার
০১৩১৯০৮২৯৮৫ বিকাশ নাম্বারে ফি পাঠানোর মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে।

সুযোগ্য বিচারক মণ্ডলীর মধ্যে রয়েছেন, গাজীমুড়া আলীয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল হালিম, জামিয়াতুল আবরার মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলান মুফতি মোঃ আবু ইউসুফ ও ঢাকার বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মো: ওমর হোসাইন।

সন্ধ্যায় শানে মাদিনা ও সুরের ছোঁয়া শিল্প গোষ্ঠীর পরিবেশনায় আকর্ষণীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হবে।

আসুন, বিজয় দিবস উপলক্ষে সুমধুর কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীতের সুরে মূর্ছনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবে থাকি বাতাখালী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ব্যাক্তিক্রমধর্মী এই অনুষ্ঠানে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট