প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:০৩ এ.এম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কাঙালী ভোজ অনুষ্ঠিত
কুসিক ২নং ওয়ার্ডে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কাঙালী ভোজ অনুষ্ঠিত
কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের ছোটরা মালেকা মমতাজ স্কুল মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন কুসিকের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. বিল্লাল।
একই সঙ্গে তাঁর উপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. বিল্লাল।
অনুষ্ঠানটি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত