1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা

অফিসে যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চাকরিজীবী নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে উঠার সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় ফ্লাইওভারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডে আপন নীড় নামক বাড়িতে ভাড়ায় থেকে ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরি কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন।
 
পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান টঙ্গীর বাসা থেকে কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় টঙ্গী ফ্লাইওভারে উঠতে গিয়ে সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হয়। এসময় ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে যায়। আহতের ডাক চিৎকারে আশপাশের কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই ইদ্রিসুর রহমান জানান, আমার বড় ভাই কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। আমরা ন্যায় বিচার চাই এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট