1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

সততা, সাহস আর আপনাদের দোয়া ছাড়া আমার কিছু নেই: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি গরিব ঘরের সন্তান, সততা, সাহস আর আপনাদের দোয়া ও সমর্থন ছাড়া কিছু নেই। বুধবার কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনে মোহনপুর ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনি পদযাত্রাকালে তিনি এসব কথা বলেন।

জণসংযোগকালে মানুষদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি এনসিপি থেকে এসেছি আমার নাম হাসনাত আব্দুল্লাহ আর আমার প্রতিক শাপলা কলি। আমি বড় ঘরের সন্তান না আমি আপনাদের মতো খেটে খাওয়া মানুষের সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায় আমি এগিয়ে যাবো।

হাসনাত বলেন, আমি ভোট চাইতে আসি নাই, ভোট চাওয়ার সামর্থ আমার নাই, ভোট চাইতে অনেক কিছু লাগে সাথে গুন্ডা পান্ডা। যে দোয়া চাইতে পারে তাকে মানুষ ভালোবেসে এমনিতে ভোট দেয়। আন্দোলনের সময় দেবিদ্বারের যে সকল মা-বোনেরা নামাজের বিছানায় বসে দোয়া করছিলেন সে সকল মা-বোন আমাকে ভোট, দোয়া ও সমর্থন করে পাশে দাঁড়ালে আর কিছু লাগবে না।

নির্বাচনি পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ সাথে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তি সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট