1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের কলমাকান্দায় জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্যারিস্টার নাজিবুর রহমান হচ্ছেন ডেপুটি স্পিকার শুরু হচ্ছে সরকারি উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আলভীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বলছে পুলিশ মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী জায়গা জমির বিরোধে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪ অবিলম্বে চাঁদাবাজি বন্ধ না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব —ডা. শফিকুর রহমান ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

ড. আহসান এইচ মনসুর ইসলামী ব্যাংক থেকে এক পরিবার তুলেছে ৫০ হাজার কোটি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একটি পরিবারের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ইসলামি ব্যাংকিং খাতকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে উন্নত হিসাবরক্ষণ, সুশাসন এবং উচ্চমানের অডিটিং প্রক্রিয়া এখন অত্যন্ত জরুরি।

গতকাল রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক একটি আধুনিক ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নে কাজ করছে, যেখানে বৈশ্বিক সেরা অনুশীলন অনুসরণ করা হবে। গভর্নর বলেন, ইসলামি ব্যাংকিং খাতের টেকসই উন্নয়নে দক্ষ অডিটিং ও শক্তিশালী সুশাসন অপরিহার্য। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইসলামি ও প্রচলিত উভয় ধরনের ব্যাংককেই উচ্চমানের অডিটিং স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। ড. আহসান এইচ মনসুর বলেন, সাম্প্রতিক ইসলামি ব্যাংকিং খাত কিছু অস্থিরতার মুখোমুখি হলেও সামগ্রিকভাবে খাতটি এখনো যথেষ্ট শক্ত অবস্থানে আছে। আমানতকারীর আস্থা ফিরতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেন। সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংকগুলোর পুনর্গঠন ও পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে গভর্নর বলেন, তীব্র তারল্য সংকটে পড়েও ব্যাংকটি পুনরায় স্থিতিশীল হয়েছে এবং এ বছর ইসলামি ব্যাংকিং খাতে সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। তারল্য সংকটে থাকা কয়েকটি ইসলামি ব্যাংকের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই ইসলামি ব্যাংকগুলোর ব্যালেন্সশিট আরও শক্তিশালী হোক, পরিশোধিত মূলধন বাড়ুক এবং পরিচালনা পর্ষদে দায়িত্বশীল ও যোগ্য ব্যক্তিরা থাকুন। গভর্নর আশা প্রকাশ করেন, পরিকল্পিত ও সুশাসিত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ইসলামি ব্যাংকিং খাত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। তিনি বলেন, আমরা চাই ইসলামি ব্যাংকিং খাত টেকসইভাবে এগিয়ে যাক এবং দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট