1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়া দারুসসালাম মাদরাসায় অভিভাবক সমাবেশ ও হিফজ ছবকানুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন:
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন পশ্চিম বাজারস্থ নাথেরপেটুয়া দারুসসালাম মাদরাসায় বুধবার (২৯ অক্টোবর) অভিভাবক সমাবেশ ও হিফজ ছবকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মাওলানা মাহমুদুল হাসান।

 

 

 

 

 

 

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী নাজিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শামছুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক আবুল কালাম আজাদ, মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কন্ট্রাক্টর আব্দুল করিম এবং স্থানীয় জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দারুসসালাম মাদরাসা এ অঞ্চলের ধর্মীয় শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করছে। কোরআন-হাদিসের আলোকে আদর্শ মানুষ গড়ে তোলাই এ মাদরাসার মূল লক্ষ্য। তাঁরা আরও বলেন, সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। তাই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আব্দুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট