1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

যুবদল নেতা রুমানের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ

উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রুমানের বিরুদ্ধে জমি দখল, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে এলাকাবাসীর ত্রাসে পরিণত হয়েছেন তিনি। রুমানের বাড়ি গুঙ্গিপাড়া গ্রামে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীরা বলেছেন, আমরা সাধারণ মানুষ, কখনো আওয়ামী লীগ করিনি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, আমরা নাকি আওয়ামী লীগ করি, আমাদের নামে মামলা হয়েছে। আসলে আমাদের নামে কোনো মামলা হয়নি। আমাদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নেয়া হয়েছে।

জমি দখলের প্রতিবাদ করায় নুরজাহান বেগম ও তার ছেলে বেঁধে নির্যাতনের অভিযোগ রয়েছে রুমানের বিরুদ্ধে। এ বিষয়ে নুরজাহান বলেন, আমার স্বামী নেই, দুই সন্তান নিয়ে থাকি। গত বছরের ৫ আগস্টের পর রুমান অন্যায়ভাবে আমার জমি দখল করেন। প্রতিবাদ করলে আমি ও আমার ছেলেকে ৪ ঘণ্টা বেঁধে নির্যাতন করেন। আমি কোনো সুষ্ঠু বিচার পাইনি। চরম আতঙ্কে আমাদের দিন কাটছে।

এ ছাড়া এক গৃহবধূকে প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক গড়ার অভিযোগ রয়েছে রুমানের নামে। ভুক্তভোগীর স্বামী জানান, তিনি মাস চারেক আগে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের পর থেকেই রুমান তার সংসারে নানা অশান্তি সৃষ্টি করেছেন। প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর সঙ্গে অবোইধ সম্পর্ক গড়েছেন। সবশেষ গত সোমবার নিজের স্ত্রী ও রুমানকে হাতেনাতে আটক করেন তিনি। তবে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে তাকে ছেড়ে দেয়। রুমান বিএনপি নেতা হওয়ায় সালিশে ন্যায়বিচার মেলেনি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, রুমানের অত্যাচারে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। সাংগঠনিক ব্যবস্থা না নিলে দল ক্ষতিগ্রস্ত হবে।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা রুমান বলেন, ‘নারী কেলেঙ্কারির বিষয়টি সাজানো। এ বিষয়টি সালিশে মীমাংসা হয়ে গেছে। এ ছাড়া যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর কোনো প্রমাণ নেই।’

রাঙ্গাবালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাইকেল তালুকদার বলেন, ‘ব্যক্তির দায় দল নেবে না। অভিযোগ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট