1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বড়াই বিশ্বাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বড়াই বিশ্বাস উপজেলার তিল্লা গ্রামের অধীর দাসের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত ২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন দিকে চলে যেতো আবার ফিরে আসতেন। কিন্তু শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।

রোববার সকালে বাবরা রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে থাকেন। এ সময় কয়েকজন তাকে ট্রেন আসায় সরে যেতে বলেন। কিন্তু তিনি রেললাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। যশোর থেকে জিআরপি পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট