1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস উদযাপন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
“হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার আলীনকিপুর স্কুল এন্ড কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। আলীনকিপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ স্কুলের ছাত্রছাত্রীরা। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং কিভাবে হাত ধোয়ার মাধ্যমে হাতকে জীবাণু মুক্ত করা যায় সেই ৫টি ধাপ উপস্থিত সবাইকে শেখানো হয়। হাত ধোয়ার অনুষ্ঠান শেষে আলীনকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদানের কার্যক্রক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট