1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোনো বৈষম্য নাই মনোহরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে আবুল কালাম

মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধিঃ
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বৈষম্য নাই। আমাদের মাঝে দৃঢ় ঐক্য রয়েছে এই ঐক্য অব্যাহত থাকবে। একটি কুচক্রীমহল পাঁয়তারা করতেছে এই ঐক্যে ফাটল ধরাতে এই দিকে আপনারা সতর্ক থাকবেন। গতকাল বুধবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এই কথা গুলো বলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসব উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি আরো বলেন, এই দেশ হিন্দু মুসলিম সবার। আপনারা সংখ্যালঘু নয়, আপনারা এই দেশের নাগরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে আমি আপনাদের কাছে এসেছি। এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বলেন, আপনারা দীর্ঘ ১৭ বছর সঠিকভাবে ভোট দিতে পারেন নাই, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন, আমার দল বিএনপি আগামীদিনে রাষ্টীয় ক্ষমতায় আসলে আপনাদের সকল দাবি দাওয়া আমরা পূর্ণ করবো ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ সভাপতি প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, শরীফ হোসেন চেয়ারম্যান, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, মাকসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম গুম পরিবারের সদস্য রাফসান ইসলাম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি রনজিৎ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মলিন চন্দ্র ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র দেবনাথ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট