1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ওপেন হাউস ডে ও পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময়

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
মনোহরগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউসডে এবং আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানা চত্বরে অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী। এসময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাংবাদিক আবুল খায়ের, জামায়াতের যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোহরগন্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা আহমদুল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে ইউনিয়ন ভিত্তিক সামাজিকভাবে প্রতিরোধের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গা পূজায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট