1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শিক্ষার্থীদের মেধাবী ও আদর্শিক করে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম -ড.জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লার  মনোহরগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার(২১আগস্ট) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.একে এম জাহাঙ্গীর।

এসময় তিনি বলেন –
মনোহরগঞ্জ উপজেলার অনেক খ্যাতিমান উচ্চ শিক্ষিত লোক রয়েছেন।যারা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিছিলেন এবং করছেন। তারা অনেকেই এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছিলো।পরে দেশ-বিদেশের খ্যাতি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করেছেন।

তিনি বলেন -আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।তারা নতুন নতুন কারিকুলাম প্রনয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিলো।তাদের(আওয়ামী লীগের) কাছে টাকাই গুরুত্বপূর্ণ ছিলো।

ড.একে এম জাহাঙ্গীর আরো বলেন-আমি চাকুরির যে সময়টা দেশ জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিলো, তখনি আমাকে আওয়ামী লীগ সরকার ওএসডি করে ফেলেছিলো। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর আমাকে সিনিয়র সচিব হিসাবে পদোন্নতি দিয়েছেন।

তিনি বলেন -শিক্ষার্থীদের মেধাবী ও আদর্শিক করে তুলতে শিক্ষকদেরও অধিক জানতে ও শৃঙ্খলিত হতে হবে। কেননা শিক্ষার্থীরা আপনাদেরকে (শিক্ষকদের)অনুসরণ করে।তাই মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা ব্যাবস্থাকে মডেল শিক্ষায় পরিণত করতে, তিনি সকলের প্রচেষ্ঠা ও সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন,আমার পুরো পরিবার লাকসাম -মনোহরগঞ্জ আসনের নাগরিকদের সেবা করে আসছিলো। আগামী দিনে যদি বিএনপি আপনাদের কোন সেবা করার সুযোগ দেয়। ইনশাআল্লাহ,আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি আপনাদের সেবা করতে চাই।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমেদ, নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল  ইসলাম, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, বরল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিন্টু।
সঞ্চালনা করেন মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ এবং শিক্ষক প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট