1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: সাফল্য ও অগ্রযাত্রার দুই দশক পূর্তি উপলক্ষে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৩ আগস্ট ২০২৫, বুধবার বিকাল ৫টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু ইউসুফ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক দিনকাল-এর প্রতিনিধি জিএম আহসান উল্ল্যাহ, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আব্দুল গোফরান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক লাকসাম-এর প্রতিনিধি অহিদুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য তৌহিদুল ইসলাম সবুজ, জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, গণ মুক্তি পত্রিকার প্রতিনিধি আব্দুল ওহাব মিলন, আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সদস্য মঞ্জুরুর রহিম, আবদুল ওহাব, সকালের শিরোনাম-এর প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক কুমিল্লার ডাক-এর স্ট্যাফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যামানা টিভির প্রতিনিধি ও কুমিল্লার ডাক-এর মনোহরগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন, দেশ বার্তা ২৪-এর সম্পাদক জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রেসক্লাবের দুই দশকের সফল পথচলার প্রশংসা করেন এবং গণমাধ্যমের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান অতিথি ইউএনও গাজালা পারভীন রুহী বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। নিরপেক্ষ ও তথ্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।”
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট