1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সম্রাট সোহেল গ্রেপ্তার

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ইয়াবা সম্রাট সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ আগস্ট দিবাগত রাতে উপজেলার নাথেরপেটুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের টহলরত সেনাবাহিনী এবং মনোহরগঞ্জ থানার এসআই আরিফুজ্জামানের যৌথ টিম উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের নাথেরপেটুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ বিনয়ঘর গ্রামের মোঃ ইউনুসের ছেলে মাদক সম্রাট সজল মাহমুদ সোহেল (৩০) কে আটক করে সেনাবাহিনী। পরে সেনাবাহিনী সোহেলকে মনোহরগঞ্জ থানায় সোপর্দ করে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। সোহেল প্রভাবশালী রাজনৈতিক দলের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস কে করেনি। তার গ্রেপ্তারে এলাকার অনেকে স্বস্তি প্রকাশ করে সোহেলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট