1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লাকসামে সরকারি রাস্তার গাছ কেটে বাড়ি নিলেন যুবদল কর্মী রবিউল

লাকসাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের আজগরা – কালিয়াচোঁ রাস্তার পাশে সরকারি গাছ কেটে বাড়ি নিয়ে গেছেন লোলাই গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে রবিউল হেসেন রবু । গতকাল সোমবার সন্ধ্যায় গাছটি কেটে নেওয়া হলেও আজ সকালে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্র জানায়, রবিউল হোসেন রবু সরকারি রাস্তার পাশে থাকা দুটি আকাশী গাছ লোকজন দিয়ে কেটে বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে আজগরা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন বাসিন্দা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই এবং কিছু কাঠ জব্দ করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যুক্ত রবিউল হোসেন রবুর বক্তব্য নিতে চাইলে কার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট