1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

লাকসাম-মনোহরগঞ্জ আসন পুনর্বহালের দাবী আব্দুল খালেক মোল্লার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন খসড়া অনুযায়ী নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করা হয় কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনটিও।

এ পরিবর্তন অযৌক্তিকভাবে করা হয়েছে বলে দাবী করেন কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি, কুমিল্লা পল্লীবিদ্যুত সমিতি- ২,৪ এর সাবেক ডিরেক্টর ও মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের দাতা সদস্য   মোঃ আব্দুল খালেক মোল্লা।

তিনি বলেন, কুমিল্লা-৯ আসনটি ভেঙে দুটি আলাদা আসনে পরিণত করার সিদ্ধান্ত লাকসাম-মনোহরগঞ্জের জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এটি জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের লাকসাম-মনোহরগঞ্জ আসনটি পুনর্বহাল করার জোর দাবি জানান।

অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ সংসদীয় আসন পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনে যাবে বলেও জানান আব্দুল খালেক মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট