1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লাকসাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ মানববন্ধন

সেলিম চৌধুরী হীরাঃ
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী হীরাঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) লাকসাম প্রেসক্লাব ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা দুপুরে সাংবাদিক শাহ নুরুল আলমের সঞ্চালনায় শুরু হয়, বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সমাজবেক আবু বকর জাহিদ, লাকসাম টিভি নিউজের আব্দুল জলিল,
প্রেসক্লাব সদস্য নাজমুল হাসান, সাংবাদিক ইউনিয়ন সদস্য এসআই শিমুল।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক জাহিদ ইসলাম,
সাংবাদিক আহসান উল্লাহ,
সাংবাদিক হামিদুর রহমান, মাসুদ ফারভেজ রনি, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক, দেলোয়ার হোসেন মনির, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল মালেক হিরণ, জাহিদ শান্ত নাজমুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা বিধানে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে লাকসামের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট