1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

কুমিল্লা সাবেক -৯ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ, সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে বিক্ষোভ মিছিল

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি||
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি||
“ তুর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে”—এমন গগনবিদারী শ্লোগানে বুধবার (৬ আগস্ট) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা সাবেক -০৯ (সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ উপজেলার ১৯–২৭ নং ওয়ার্ড এবং নবগঠিত লালমাই উপজেলা) সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে এসে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন।
বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁদের ব্যানারে ছিল—”আমার ঠিকানা ফিরিয়ে দাও”, “আমার আসন ফিরিয়ে দাও”, “বিভাজন নয়, ঐক্য চাই”।
সবার হাতে ছিল নানান প্ল্যাকার্ড, ফেস্টুন ও প্রতিবাদী ব্যানার।
এই সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সম্প্রতি নির্বাচন কমিশন দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে, যার মধ্যে রয়েছে কুমিল্লার তিনটি আসন। এতে কুমিল্লা-৯ আসনের ঐতিহাসিক কাঠামোকে ভেঙে ফেলার প্রস্তাব থাকায় জনমনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, এই আসনের জনগণ বারবার বিভাজনের শিকার—এটা তারা আর মানবেন না।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এডভোকেট মুহম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে একাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয়—এটা আমাদের অস্তিত্বের লড়াই।”
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান,মো. ইউসুফ আলী মীর পিন্টু,সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী,সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার,হানিফ মিয়া,সোহেল মজুমদার,
দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাজমুল হাসান রনি,ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদ।
তারা বলেন, “এই খসড়া বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। আমরা আমাদের নির্বাচনী অধিকার থেকে এক চুলও পিছপা হব না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট