1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের গণমিছিল

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই-আগস্ট’২৪ইং গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের উদ্যোগে নাথেরপেটুয়া স্টেশন বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। বিশাল মিছিলটি বাজারস্থ রেলওয়ে চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান ছিল বৈষম্যমূলক শাসনব্যবস্থা বিরুদ্ধে এক মহাজাগরণ। এই অভ্যুত্থানে প্রায় দেড় সহস্রাধিক মায়ের বুক খালি হয়। এসময় বক্তারা, রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের ত্যাগকে সমুন্নত রাখতে ‘জুলাই স্পিরিট’ ধারণ করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ, সহ-সভাপতি মাওঃ মাহমুদুল হাসান, জয়েন্ট সেক্রেটারী মুফতি নজরুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মমিন উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক আমান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আবু হানিফ, সেক্রেটারী আলী আজগরসহ ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট