1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে এক মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মডেল মসজিদ দুর্ভোগে মুসল্লিরা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ(কুমিল্লা)সংবাদদাতা
দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধে না করায় কুমিল্লার মনোহরগঞ্জে সদ্য নির্মিত মডেল মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ না থাকায় গত এক মাসের বেশি সময় অন্ধকারে রয়েছে মসজিদটি। এতে ইবাদত বন্দেগি করতে চরম ভোগান্তি পোহাচ্ছেন মুসল্লিরা।
মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, মসজিদের প্রায় পৌনে দুই লাখ টাকার বিল বকেয়া থাকায় সংযোগ কেটে দেওয়া হয়।
স্থানীয় মুসল্লিরা জানান আধুনিক সুবিধা সম্পন্ন এই মডেল মসজিদটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর জুমার নামাজ চালুসহ সাধারণ মুসল্লীদের জন্য খুলে দেয়া হয়। ইবাদতের জন্য খুলে দেয়ার পর উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষ নামাজ আদায়ে ছুটে আসতেন মসজিদে। গত একমাস আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ না থাকায় নামাজ, খুতবা, কোরআন শিক্ষা এমনকি ওজু করার ক্ষেত্রেও চরম দুর্ভোগে পড়েন মুসল্লিরা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি এই মসজিদটি অন্ধকারে পড়ে থাকা খুবই লজ্জাজনক। এটি শুধু ধর্মীয় কেন্দ্র নয়, সামাজিক নানা কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে মনোহরগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান মসজিদের নামে কয়েক মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এবিষয়ে একাধিকবার মৌখিকভাবে অবহিত করা হলেও বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন মডেল মসজিটি ঠিকাদার এখনো আমাদের বুঝিয়ে দেননি, বিদ্যুৎ সংযোগটি ঠিকাদারের নামে। এরপরও ঠিকাদারের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে।
এব্যাপারে ঠিকাদার শফিকুর রহমান বলেন, মডেল মসজিদটিতে সেনা ক্যাম্প ছিলো, তারা দীর্ঘদিন ব্যবহার করেছেন এছাড়া মসজিটি হস্তান্তর করার আগেই মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়। বাড়তি বিলের জন্য বকেয়া পড়েছে। তিনি আরো বলেন এক সপ্তাহের মধ্য প্রশাসনের সাথে কথা বলে বিদ্যুতের সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট