1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জুলাই শহীদ মনির স্মরণে বৃক্ষ রোপণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
“জুলাই আন্দোলন”-এর শহীদ মনির হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন,  মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সমন্বয়করা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহীদদের স্মরণ করা হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে জনসাধারণের মাঝে।
শহীদ মনির হোসেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকা পপুলার হাসপাতালে ২২ জুলাই শহীদ হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট