1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার, ২ অপহরণকারী আটক

মনোহরগঞ্জ(কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ(কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় আন নূর মাদ্রাসা থেকে অপহৃত শিশু রাসেলকে ৮দিন পর উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। গত ২১ জুন সকালে নিখোঁজ হয় সাত বছরের শিশু মোহাম্মদ রাসেল। ওইদিন সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে অপহরণকারী কৌশলে অপহরণ করে নিয়ে যায়। শিশু রাসেল নিখোঁজ হওয়ার পর তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। এনিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাসেলকে নিয়ে পোস্টটি। এরপর রাসেলকে উদ্ধারে মাঠে নামে মনোহরগঞ্জ থানা পুলিশ।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে তদন্ত ও অনুসন্ধান শুরু করেন। অবশেষে তার নিরলস প্রচেষ্টায় ২৮ জুন রাত সাড়ে ৯টার দিকে জামালপুর এলাকা থেকে অপহরণকারীদের কাছ থেকে রাসেলকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণে জড়িত দুই অপরাধীকেও গ্রেফতার করে পুলিশ। পরে শিশুটিকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশু রাসেল উদ্ধার এবং দুই অপরাধীকে আটকে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট