1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

মনোহরগঞ্জে বিএনপির সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের দাফন সম্পন্ন

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা)সংবাদদাতা
বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব:)এম আনোয়ারুল আজিমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ এশা ওনার বাড়ি শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যায় মাঠে পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ৪র্থ জানাজা নামাজে মরহুম আজিমের বর্ণাঢ্য জীবনি নিয়ে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারী, সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার কিরন,, মঞ্জুর আলম মজনু, এসএম মনসুর, মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেওয়ান সামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলার আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, সাবেক ছাত্রদল সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু,
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, যুবদল নেতা হাসান পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী । এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুমের ৫টি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, প্রথম জানাজা সকাল সাড়ে দশটায়  মহাখালী নিউ ডিওএইচএস , ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ৩য় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, ৪র্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, ৫ম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ি শরিফপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবীদ কর্নেল (অব:)এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা লাকসাম মনোহরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। স্যোসাল মিডিয়া ফেসবুকজু্ড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময়ী স্মৃতি কথা।
মরহুম আজিম ১৯৪৬ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট