1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষকে সহজে ভূমি সেবা দেয়ার জন্য মেলায় নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল, ভূমি উন্নয়ন কর সেবা স্টল নামে চারটি স্টল উদ্বোধন করা হয়। ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাধারণ মানুষ যেন সহজে ভূমি সেবা পান তার জন্য আজকের এই মেলা। মেলায় উপস্থিত থেকে কেউ নামজারি এবং কর পরিশোধ করতে চাইলে তিনি সহজে তা করতে পারবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুবদল নেতা হাসান পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মেলা আগামী ২৭ মে মঙ্গলবার পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট