1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ২১ মে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনা টহল দল উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বড় কেশতলা বাজার এলাকা থেকে একই এলাকার কবির হোসেন (৪০)কে তার দোকান থেকে ৪৯ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত কবির হোসেনকে নিয়ে তার বসত ঘরে তল্লাশি করতে গেলে কবির হোসেনের স্ত্রী হনুফা বেগম (৩০) মাদক লুকানোর চেষ্টা করলে তাকেও আটক করে সেনাবাহিনী। এসময় ঘরে তল্লাশি চালিয়ে মোট ১০৯টি ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, ২টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতিসহ ৫টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ফোন, নগদ ৫১০০ টাকা উদ্ধার করে। পরে আটক দুজনকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। স্থানীয় লোকজন বলেন আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। তাদের সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট