1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

লাকসামে পতিতা ও মাদক ব্যবসা জমজমাট, গোপন রাজত্বে পাপিয়ারা।

এম এ কাদের অপু:
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে
এম এ কাদের অপু:
কুমিল্লার প্রাণকেন্দ্র বলা হয় লাকসামকে আর এই লাকসামের বাইপাস ও আসেপাশের এলাকা। লাকসাম হাউজিং, গরুবাজার, ফায়ারসার্ভিস এরিয়া, বিএস টাওয়ার, সরকারি হাস্পাতালের আশেপাশে ও জংশন এলাকার বিভিন্ন স্থানে নিরবে চলছে দেহ ব্যবসা।
শুধু তাই নয়, দেহ ব্যবসার পাশাপাশি বিভিন্ন লোকদেরকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে টাকা। মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে এই ভিডিও দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছে বিভিন্ন জনের কাছ থেকে৷
এমনই একজন বসবাস করতেছেন বিএস টাওয়ারের এখানে নাম তাত শিউলী। এই শিউলী আবার বিভিন্ন রাজনৈতিক নেতাদের খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন পরিচয়ে দীর্ঘদিন যাবত বিএস টাওয়ারের পাশে থেকে বিভিন্ন লোকজনকে তার বাসায় ঘন্টার বিনিময়ে থাকতে দিচ্ছে এই শিউলী। লোক বুঝে তাদেরকে আটকিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা।
এইদিকে লাকসাম হাউজিং এলাকায় বিভিন্ন বাসা ভাড়া নিয়ে চালানো হচ্ছে এমন দেহ ব্যবসা। আর এই দেহ ব্যবসার লোভে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিছু নারী লোভী মানুষ।
পূর্বে আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতাদের আত্মীয় স্বজন পরিচয় দিয়ে এই ব্যবসা চালালেও সময়ের সাথে তাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে এখন বলছে বিএনপির নেতাদের নাম।
লাকসাম উপজেলা প্রশাসনের নজরদারী আশা করছেন ভুক্তভোগী মানুষ।
অনুসন্ধ্যানে জানা যায়, শিউলী তার মিষ্টি কথার আড়ালে বিভিন্ন পুরুষদের আকৃষ্ট করে। কোন প্রবাসী বা ব্যবসায়ী শুনলে মিষ্টি সুরে ২/১ দিন কথা বলে, লাকসাম বাজারের বিভিন্ন খাবার হোটেলে চায়ের আমন্ত্রন জানায়। চায়ের কাপে চুমুকের ফাকে চলে মিষ্টি কথা। আর এই চা হয়ে যায় কাল। রেস্টুরেন্ট থেকে একটু ঘনিষ্ট হয়েই বেড রুম পর্যন্ত যাওয়া মাত্রই লোক বুঝে বিভিন্ন রেটে হাতিয়ে সর্বস্ব।
পরিবার ও আত্মীয় স্বজনের কাছে নিজের ইজ্জৎ বাঁচাতে গিয়ে চাহিদা মোতাবেক অংক দিয়ে দিচ্ছে ওই সব নারী লোভী লোকেরা। কেউ পারছেনা কাউকে বলতে। হেরে যাচ্ছে এমন অসংখ্য শিউলীদের কাছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট