1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
কুমিল্লার মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত। রোববার সন্ধ্যায় উপজেলা বড় কেশতলা গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ফয়েজুর রহমান, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল খায়ের। আরো উপস্থিত ছিলেন বড় কেশতলা গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ মাদানী। এছাড়া শনিবার উপজেলার লক্ষ্মণপুর বাজারে গত ১৯ এপ্রিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ জন ব্যবসায়ী ও ২ জন দোকান মালিককে ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগের সার্বিক সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান করে জামায়াত। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, লক্ষ্মণপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি খায়রুল বাশার, সরসপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাকসুদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট