1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে জামায়াতের প্রীতি সমাবেশ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জালিম দূর হলেও জুলুম দূর হয়নি — মুহাম্মদ আবদুর রব

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ এপ্রিল সকালে নরপাইয়া হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তাওহিদুল ইসলাম মোতালেবের সভাপতিত্বে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব। প্রধান অতিথি বলেন আমাদের থেকে জালিম দূর হয়েছে কিন্তু জুলুম দূর হয়নি। জালিম আর জুলুম দূর করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। আপনারা সকল দলের শাসন দেখেছেন এবার জামায়াতের শাসন দেখতে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে জুলুমের অবসান ঘটাবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, সহ সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আল নোমান, রাঙ্গামাটি পৌরসভার আমির মাওলানা নুর মোহাম্মদ, মুহাম্মদ মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের দক্ষিণ খানের দায়িত্বশীল কারী আবদুল হাই, ঢাকা বাড্ডা থানার দায়িত্বশীল, আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা দক্ষিণ শিবির সভাপতি মোঃ নজরুল ইসলাম,
অর্থ সম্পাদক মাস্টার আইয়ুব আলী বিএসসি, মাওলানা নুরুল আমিন, শিবির সভাপতি নাজমুল হোসেনসহ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট